• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় এইচএসসিতে বদলী পরীক্ষা দিতে এসে আসল পরীক্ষার্থীসহ আটক-২

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

চলতি এইচএসসি পরীক্ষায় নওগাঁর পোরশায় বাংলা
বিষয়ে বদলী পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে এসে বিপ্লব বর্মণ (২০) নামে এক
বদলী পরীক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন বদলী পরীক্ষার্থী
উপজেলার গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের সময় বর্মণের ছেলে এবং আসল
পরীক্ষার্থী গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র ও বারিন্দা গ্রামের রেজাউল সরদারের
ছেলে জাহিদ হাসান। শনিবার তাদের পোরশা সরকারি কলেজ কেন্দ্র থেকে আটক করা
হয়। বিপ্লব বর্মণ গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্র। সহকারি কমিশনার
(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোসা. নাবিলা ফেরদৌস জানান, চলতি
এইচএসসি পরীক্ষার শনিবার বাংলা বিষয়ে পরীক্ষা ছিল। এই বিষয়ে পরীক্ষা দেওয়ার
আসল পরীক্ষার্থী ছিলেন গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র জাহিদ হাসান(২১)।
সে নিজে পরীক্ষায় অংশ গ্রহণ না করে একই কলেজের সাবেক এক শিক্ষার্থীকে
বদলী পরীক্ষার্থী হিসাবে অংশ গ্রহণ করায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষনিক
আসল পরীক্ষার্থী সহ দুইজনকে আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং শনিবার বিকালে
তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category