• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল
ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁর পোরশায়
৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ রোস্তম আলী (৫৫) নামে এক চোলাই মদ
ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে নিতপুর পশ্চিম রঘুনাথপুর গ্রামের
মৃত ওসমান আলীর ছেলে। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন
সংবাদের ভিত্তিতে জানা যায় পুনর্ভবা নদীতে এক ব্যক্তি নৌকায় ছোট বড়
জারকিন ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের
কাছে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পোরশা
থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রোস্তম
আলীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছে থাকা বিভিন্ন ছোট বড়
জারকিন ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ
তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজুসহ
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে
জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category