• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শফিকুল ইসলাম / ৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলামঃ
ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ফুলপুর পৌর প্রশাসকের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে ফুলপুর পৌরসভার দিউ বালিয়ার মোড়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, উপজেলা জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জাকির হোসাইন মাস্টার এবং ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব।

এ ছাড়া পরিচ্ছন্নতা অভিযানে ফুলপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভা বা প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাড়ির আশপাশে, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে মশার উপ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category