• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখায় ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু হানিফ বুলবুল

দিনকাল বিডি ২৪ / ৬০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Oplus_16908288

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সদস্য সচিব পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন শাখাটির ২ নং যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ বুলবুল।
ইসলামপুর উপজেলা যুবদলের প্যাডে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হেলাল উদ্দীন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান (লুলু)।
চিঠিতে বলা হয়, ১১ নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার সদস্য সচিব মো. শাহনুর রহমান পলাশকে জামালপুর জেলা যুবদল কর্তৃক দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে শাখাটির সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ২ নং যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ বুলবুলকে সদস্য সচিব পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা যুবদল সূত্রে জানা যায়, নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিবের নেতৃত্বে চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। মো. আবু হানিফ বুলবুলকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, নতুন দায়িত্ব পাওয়ায় আবু হানিফ বুলবুলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category