• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: খোরশেদ আলম এবং যুগ্ম-আহ্বায়ক মো: আশরাফুল ইসলাম

লিটনের যৌথ সঞ্চালনায় ​আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবদুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তসলিম উদ্দিন সাখিদার।

​তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম- সাধারণ সম্পাদক মো: আ: মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, মো: কামরুল হাসান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category