• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় ১ হাজার ৮৪১টি পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা অপ্রয়োজনীয় ১ হাজার ৮৪১টি পুরাতন দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে এসব দলিল বিনাশ করা হয়।
সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংরক্ষিত দলিলগুলোর মধ্যে বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে অপ্রয়োজনীয় ১ হাজার ৮৪১টি দলিল চিহ্নিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দলিল বিনষ্টকরণের সময় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার ধীরাজ সাহাসহ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, কোনো গুরুত্বপূর্ণ বা মূল দলিল যাতে ভুলবশত নষ্ট না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর নিয়ম মেনেই এসব পুরাতন নথি বিনাশের কাজ সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category