• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

দিনকাল বিডি ২৪ / ৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মিতা কর্মকার ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানার একটি চৌকস দল দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঘাটকৈর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নঘরের খাটের নিচে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় ও অনুসন্ধান সূত্রে জানা গেছে, ধৃত আসামি ও তার স্বামী বীরেন কর্মকার বেশ কিছুদিন ধরে নিজ বসতবাড়িতে গোপনে গাঁজা মজুদ রেখে এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত তার স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category