• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আর নেই

দিনকাল বিডি ২৪ / ৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মো. জেহের আলী (৫৮) নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১ আগস্ট রাত ১২ টার দিকে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তিনি।
মরহুম জেহের আলী মহাদেবুপর উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত ইয়াদ আলী মন্ডলের বড় ছেলে এবং মিন্টু মাষ্টারের বড় ভাই। তিনি নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, একাধিক ভাই,বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংলগ্ন নিজ বাসভবনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, জেহের আলী’র আকস্মিক মৃত্যুতে সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয় এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিহতের স্বজন ও শুভাকাঙ্খীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category