• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে নেশার
টাকার জন্য মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির আঘাতে মা ও ছোট
ভাই গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ মেহেদী হাসান ওরফে মুন্নাকে (৩৪)
গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত
ধারালো বঁটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর
চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত
সাড়ে ১১টার দিকে মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার
জন্য মেহেদী হাসান ওরফে মুন্না তার মা মোছাঃ মনোয়ারা
খাতুন ওরফে টুলু (৫৫) ও ছোট ভাই মোঃ মৃদুলকে (২৮) ধারালো
বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানা তালাইমারী ফাড়ির এসআই
মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে
আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা
অভিযুক্ত মুন্নাকে আটক করে মারধর করে। পরে পুলিশ আহত
তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মৃদুল ও ঘাতক মুন্না
হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে এবং মা মনোয়ারা টুলু ২ নং
ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে গত রাতে
চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মেহেদী
হাসান ওরফে মুন্নাকে গ্রেফতার করে। বর্তমানে তিনিও
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমান
জানায়, হামলায় ব্যবহৃত ধারালো বঁটিটি জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামির চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category