• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ

দিনকাল বিডি ২৪ / ৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি
পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই
স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা
হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি
মামুন অর রশিদ মামুন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব মনিরুল
ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাজশাহী
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন
ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈদুর রহমান মঈদ, মহানগর
বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক
সৈকত পরভেজসহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, পরিবেশের
ভারসাম্য রক্ষা এবং নগরজীবনে নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত
করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য
নগরী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা
গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা
গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা করতে হবে।
পরিবেশ সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের
মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত
বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও এ বৃক্ষরোপণ
কর্মসূচি পালন করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category