• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

পার্বতীপুরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত

দিনকাল বিডি ২৪ / ৩৫ Time View
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে খুলনাগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোস্তাফিজুর রহমান বুলু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯ টা ১ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন রেলওয়ে লেভেল ক্রসিং গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান পার্বতীপুর পৌরসভার উত্তর হুগলীপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি পার্বতীপুরের সাংবাদিক মঞ্জুরুল আলমের ছোট ভাই এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশন (বিপিসি) পার্বতীপুর রেল হেড ডিপোর একজন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল ডিপোর পেছনে রেললাইনের পাশে গুন্ঠিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে মোস্তাফিজুর রহমান ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
ট্রেনের ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটায় ঘটনার সময় সেখানে কোনো প্রত্যক্ষদর্শীকে পাওয়া যায়নি। কীভাবে তিনি ট্রেনের সামনে পড়লেন কিংবা দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বলে জানা গেছে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category