• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নাটোরের সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আনিসুর রহমান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আবু বক্কার সিদ্দিক (২১)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোর-এর বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার বিজয় নগর গ্রামের কওমি-মাদ্রাসার কাছে এক গলিতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুকে (৭) জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক (২১)।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো. ইমরান
আলী বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেন।
পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে এই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আদালতের নির্দেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আদায়কৃত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত শিশুটির (ভিকটিম) ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। সাজা পরোয়ানা মূলে দণ্ডিত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান দ্রুততম সময়ের মধ্যে আদালত এই মামলার রায় ঘোষণা করেছে। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ সংঘঠন করতে গেলে অপরাধীরা সাহস পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category