• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি, বিতরণ করা হলো খাদ্য ও ওষুধ

দিনকাল বিডি ২৪ / ৪১ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যায় আক্রমণ মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দিক নির্দেশনায় শনিবার(১২ সেপ্টেম্বর) ভিডিপি সদস্যদের সংঘটিত করে বন্যায় আক্রান্ত ১০০শ’ পরিবারকে শুকনো খাবার, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা। বন্যা কবলিত এলাকার ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে তারা জানতে পারেন বন্যায় আক্রান্ত মানুষের জন্য অনেক বেশি পরিমাণে সরকারি সহযোগিতা দরকার।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার জানান, স্থানীয় পর্যায়ে আনসার ও ভিডিপি এর নেতৃত্ব গড়ে উঠছে। এই সদস্যগণ তাদের নেতৃত্বেই এরকম ভালো কাজ করে যাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম ও ভিডিপি সদস্য সোহাগদ শিমুল, সিয়াম, শুক চাঁদ, আব্দুস সালাম ও সেলিনা খাতুন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category