• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২৭ Time View
প্রকাশঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে শৃঙ্খলার নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, চুল কেটে দেওয়ার পাশাপাশি ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের মারধর ও শারীরিক-মানসিক নির্যাতন করেন। কয়েক দিন আগে এক শিক্ষার্থীকে মারধর করে তার দুই পা রক্তাক্ত করে দেওয়ার অভিযোগও উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে অসমান ও এলোমেলোভাবে কেটে দেন প্রধান শিক্ষক। এতে শিশুদের চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়। কারও মাথার সামনের অংশ, আবার কারও মাথার বিভিন্ন অংশের চুল কেটে দেওয়া হয়। এমন অবস্থায় বিদ্যালয় থেকে বাড়ি ফিরে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে শিক্ষার্থীরা। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেছেন। এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন তিনি। কয়েক দিন আগে এক শিক্ষার্থীকে এমনভাবে মারধর করা হয় যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। এরপর থেকে ভয়ে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে চাইছে না।
এদিকে শিক্ষার্থীদের চুল বিকৃতভাবে কেটে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবককে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চুল কেটে দেওয়া এবং মারধরের অভিযোগ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে বিদ্যালয় ও আশপাশের এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
অভিভাবক মিলন বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। পরে বাড়িতে এসে দেখি, আমার ছেলে ফাহামুদ হোসাইনের মাথার চুলও খোপ খোপ করে কেটে দেওয়া হয়েছে। অথচ তার মাথায় স্বাভাবিক চুল ছিল। এ নিয়ে বিদ্যালয়ে ঝামেলা হয়েছে।’
অভিভাবক রকেট হোসেন বলেন, ‘প্রায় ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়া হয়েছে। শীতের মধ্যে এভাবে চুল কেটে দেওয়ায় শিশুরা বিব্রতকর অবস্থায় পড়েছে। এর আগেও এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দিয়েছেন প্রধান শিক্ষক। তিনি প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিভাবক মিতু বানু অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে আমার ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। ভয়ে এখন সে স্কুলে যেতে চায় না। একজন শিক্ষক যদি শিশুদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে তারা কীভাবে বিদ্যালয়ে নিরাপদ বোধ করবে? আমরা ঘটনার সঠিক বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘ছেলে-মেয়েদের চুল অনেক বড় হয়েছিল। চোখের ওপর এসে পড়ছিল। এ কারণে কয়েকজন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছি।’
অভিভাবকদের সঙ্গে কথা না বলে কিংবা নাপিত ডেকে চুল কাটার ব্যবস্থা না করে এভাবে চুল কেটে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের দেখতে খারাপ লাগছিল। এ জন্য কপালের ওপরের চুল কেটে দিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমি প্রশিক্ষণে আছি। কী কারণে শিক্ষার্থীদের মাথার চুল এভাবে কেটে দেওয়া হয়েছে, তা সহকারী শিক্ষা কর্মকর্তা রহুল আমিন তদন্ত করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category