• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।।

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

করব সমবায় গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে র‍্যালি আলোচনা সভা ও সমবায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবুল হাসান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফি দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,
ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সমবায়ী বৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, সমবায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিতে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে।অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভার পূর্বে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সমবায় র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category