• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভারতীয় ট্রেনে ভ্রমণরত যাত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে কর্মরত ট্রেন পরিচালক (গার্ড) ও রেলওয়ে গার্ড কাউন্সিল পার্বতীপুরের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ভারতীয় ট্রেনে ভ্রমণরত এক যাত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেই যাত্রীর কাছে হস্তান্তর করেছেন। তাঁর এই মহানুভবতা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।

জানা গেছে,ঢাকা শাজাহানপুর এলাকার অধিবাসী মোঃ তুহিন ভারতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে “মিতালী এক্সপ্রেস” ট্রেন যোগে ভারতে যাচ্ছিলেন।পথে নীলফামারীর চিলাহাটি সীমান্তে তাঁর মোবাইল ফোনটি হাত থেকে নিচে পড়ে হারিয়ে যায়। ঘটনাটি জানতে পেয়ে ট্রেনে কত্যর্বরত ট্রেন পরিচালক (গার্ড) মোঃ শহিদুল ইসলাম প্রচেষ্টা চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করেন। বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের কক্ষে ফোনটির প্রকৃত মালিক মোঃ তুহিনের হাতে ফোনটি হস্তান্তর করেন।

জানা যায়,মোঃ শহিদুল ইসলাম দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে কর্মরত একজন সিনিয়র ট্রেন পরিচালক (গার্ড) এবং রেলওয়ে গার্ড কাউন্সিল পার্বতীপুরের সভাপতি। তিনি এর আগেও ট্রেনে ফেলে যাওয়া এক যাত্রীর ল্যাবটপ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। তাঁর এই মহানুভবতা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category