• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল, গুলি ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলি ও হেরোইন-সহ মোঃ তরিকুল ইসলাম(২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
গ্রেফতার মোঃ তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি জেলেপাড়া গ্রামের আবু সাইদের ছেলে।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুর র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, রবিবার বিকাল পৌনে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাটি জেলে পাড়ায় তরিকুলের তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১৫০ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৪৭,৯৫০/- টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের গ্রেফতার তরিকুল অবৈধ অস্ত্র রেখে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে।
এ ব্যপারে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category