• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষে কর্মশালা

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বাাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষে প্রতিবন্ধকতা ও উত্তরন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই জানুয়ারি) সকালে শহরের ধানসিড়ি হোটেলের হলরুমে হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশের এর অর্থায়নে এবং বেসরকারী সংস্থা ওয়াদার বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মহিলা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের ফাস্ট সেক্রেটারিয়েট, কাউন্সিলর ব্রাডলি কোটস, কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশ এর কান্ট্রি কো: অর্ডিনেটর সামিয়া করিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ওয়াদা এর চেয়ারম্যান ও সিও নিলুফা ইয়াসমিন ইতি, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যুব মহিলালীগের সাধারন সম্পাদক তানিয়া খাতুন, কনজিউমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সভাপতি বাবুল সরদার, ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আল আমিন, প্রগ্রাম পরিচালক মইনুল হোসেন , এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মিরা উপস্তিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আামাদের সমাজে এখনও নারীদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। রাজনৈতিক বিভিন্ন কমিটিতে ৩৩% সদস্য নারী থাকার কথা থাকলেও কিন্তু সেটা মানা হচ্ছে না। কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারীদের যোগ্যতা নেই বলে চালিয়ে দেওয়া হয়। তাই বক্তারা নারীদের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন যায়গায় ৩৩% নারী অন্তর্ভুক্তি নিশ্চিতের জোর দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category