• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে ইটভাটায় ট্রলি চালকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মোঃ তারেক রহমান রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৮ জানুয়ারী বিষ্ণপুর এমএনবি ইটভাটায় রানা (২২) নামে এক পাওয়ার ট্রলি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রানা উপজেলার বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়াউর রহমান (জিয়ারুল) ছেলে। সে দীর্ঘ যাবৎ এমএনবি ইটভাটায় পাওয়ার ট্রলি চালক হিসাবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, সে প্রতিদিনের ন্যায় ভাটার ট্রলি চালিয়ে সন্ধায় বাড়িতে আসেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ৯ টায় মোবাইলে কল আসলে সে রাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। সকালে ইটভাটায় থাকা মাটির স্তুপে তার মরদেহ দেখতে পেয়ে শ্রমিকরা তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ঘটনা স্থলে এসে রানাকে পড়ে থাকতে দেখে, জীবিত আছে এমন ধারনা করে তাকে কাতিহার বাজারে হাতুরি ডাক্টারের কাছে নিয়ে গেলে, সেখানে ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে ভাটার ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ভাটার পার্শে বাঁশঝাড়ে রাতভর জুয়া (তাশ) খেলা চলছিল তাদের কে আটক করলে হয়তো বা মৃত্যু রহস্য উদঘাটন হতে পারে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার কামরুল হাসান (রাণীশংকৈল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে আমাদের ফরেন্সী টিম হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়না তদন্তের রির্পোট এলেই আসল রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category