• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইতালির পর এবার সুইডেন যাচ্ছে বাঘার পেঁপে-পেয়ারা-বরই

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

আব্দুল হামিদ মিঞা,বাঘা (রাজশাহী)
ইতালির পর এবার সুইডেন যাচ্ছে রাজশাহীর বাঘায় উৎপাদিত রপ্তানি উপযোগী বিভিন্ন ফল। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে উৎপাদিত এসব ফলের মধ্যে, প্রথম চালান সুইডেনে পাঠানোর জন্য পেঁপে-পেয়ারা ও বরই রোববার(২২-০১-২০২৩) ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল-এ পাঠানো হয়েছে। সেখান থেকে মোড়কজাত করে সুইডেনে পাঠানো হবে। এর আগে গত বৃহস্পতিবার(১৯ জহানুয়ারি) প্রথম চালান ইতালিতে বাঘার পেয়ারা-বরই পাঠানো হয়েছে। গত মৌসুমে এখানকার ৩০ টন আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা সফিউল¬াহ সুলতান জানান, রোববার(২২-০১-২০২৩) বিকেলে উপজেলার পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলামের সাদি এন্টারপ্রাইজের কার্যালয় থেকে ১০০ কেজি পেঁপে, ১০০ কেজি পেয়ারা এবং ৫০ কেজি বরই(বলসুন্দরি) সুইডেনে রপ্তানির জন্য ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় শ্যামপুর সেন্ট্রাল প্যাকিং হাউজে পাঠানো হয়। সেখানে পেঁপে-পেয়ারা ও বরই মোড়কজাতের পর ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সোমবার(২৩ জানুয়ারি) সুইডেনে পাঠানো হবে। পেঁপেগুলো সবজি হিসেবে খাওযার জন্য রপ্তানি করা হচ্ছে। পাঁকাও খাওয়া যাবে।
এর আগে গত বৃহসপতিবার (১৯ জানুয়ারি) ঢাকার আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে এক টন পেয়ারা ও ১০০ কেজি থাই বরই ইতালিতে পাঠানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপজেলা থেকে আমের পাশাপাশি অন্যান্য ফল এবং সবজি বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান কৃষি কর্মকর্তা।
রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি রেজাউল করিম কল্লোল জানান,সোমবার(২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় যাত্রীবাহি বিমানে পেঁপে-পেয়ারা ও বরই সুইডেনে পাঠানো হবে।
সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, এবার ৫০ বিঘা জমিতে পেয়ারা ও ৫০ বিঘা জমিতে বরই ও ২বিঘা জমিতে গ্রীণ পেঁপে চাষ করেছেন তিনি। এর মধ্যে উপজেলার চরাঞ্চলের পলাশীর প্রামে ৩০ বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারা ও পেঁপে চাষ করেছেন।

প্রতিটি গাছ থেকে ৫০কেজি পেঁেপে সংগ্রহ করা যাবে। জমি লিজসহ বিঘা প্রতি খরচ পড়ে ৪০ হাজার টাকা। বিঘাপ্রতি পেয়ারা চাষে খরচ হয় ৫০ হাজার টাকা। বর্তমানে বরইয়ের চেয়ে পেয়ারার বাজার ভালো। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা ৬০ টাকা আর জাতভেদে প্রতি কেজি বরই ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি।

জানা যায়, একসময় চরের জমিতে তেমন কোনো ফসল আবাদ হতো না। এখন আম, বরই, পেয়ারাসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে পদ্মার চরে। ফলনও হচ্ছে ভালো।

সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় ১৫০ হেক্টর জমিতে বরই এবং ৩০৪ হেক্টর জমিতে পেয়ারা ও ৭৪ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বরই-পেয়ারা চাষ হয়েছে পদ্মার চরে ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category