• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামপাল অজ্ঞাত পরিচয়ের নারী লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের চর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বাগেরহাটের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করেছে। এ ঘটনায় পেড়িখালী ইউপির দফাদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের চর থেকে মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নদীর চরে আটকে আছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। লাশের পরনে একটি লাল পেটিকোট ও গায়ে লালছে সোয়েটার ছিল। তার হাতে পলাচুড়িসহ কিছু চুড়ি ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের। মৃতদেহের গায়ে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমি বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়, পিবিআই ও সিআইডি’র ক্রাইম সিনের সদস্যদের খবর দিয়েছি। তারা ইতিমধ্যে সনাক্ত করণের কাজ শুরু করেছে। রামপাল ও মোংলা সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনা মনিটরিং করছেন। আমরা মৃতদেহ সনাক্তের এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের জোর চেষ্টা অব্যাহত রেখেছি । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category