• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার শহরের আর, কে, স্টেট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেল প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী শিক্ষক ফেরদৌস আরা বেগম, ফারজানা কলি, অভিভাবক সদস্য শাহিনুর আলম শাহিন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী আমিনা বেগম, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম হোসেন, মাহফুজ আলী, সুমাইয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। আলোচনা সভায় বক্তারা সাইবার অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাইবার অপারাধের বিরুদ্ধে শিল্প-সংস্কৃতির সংশ্লিষ্টতা বিষয়ে আলোচনা করা হয়। পরে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category