• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন সভাপতি সরদার নাসির, জেমস সম্পাদক

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি||

সরদার নাসির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফি জেমসকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) রাতে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা যুবলীগের দ্বিতীয় অধিবেশন থেকে শীর্ষ দুই পদের নাম ঘোষনা করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে ১৬ বছর পরে পূর্নাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক পেল বাগেরহাট জেলা যুবলীগ। নব নির্বাচিত এই সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন। জেলা যুবলীগের এই পূর্নাঙ্গ কমিটি ২০২৪ সালের নির্বাচন ও বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে জানান নেতাকর্মীরা।

নব নির্বাচিত সভাপতি সরদার নাসির উদ্দিন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সবাপতি ও বর্তমান বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মীর জায়েসী আশরাফি জেমস বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে ২০০৬ সালে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন খান মুজিবুর রহমানকে সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূল্নাঙ্গ কমিটি করা হয়। ২০১২ সালে এই কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এর চার বছর পরে সরদার নাসির উদ্দিনকে আহবায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এর অর্ধযুগ পরে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category