• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন।
রবিবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় এই কুচকাওয়াজে ইয়াকুব হোসেন, সহকারী পুলিশ সুপার, প্যারেড এ্যাডজুটেন্ট এবং জনাব শুভ্র দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
কুচকাওয়াজে ১২ জন মহিলা অফিসারসহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীগণ- বেষ্ট একাডেমিক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর কবির, অশ্বারোহণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, বেষ্ট ইন ফিল্ড শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, বেষ্ট স্যুটার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল রানা এবং বেষ্ট প্রবেশনার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাকিবুল আলম ভুইয়াকে ট্রফি প্রদান করেন। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়; প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেপুটি স্পীকার, জাতীয় সংসদ; জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম; প্রিন্সিপ্যাল, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, বাংলাদেশ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীন অফিসারগণের অভিভাবকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category