• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরকে ক্লীন ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই – মেয়র আমজাদ হোসেন।

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুরকে ক্লীন ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কথাগুলো বলেছেন পার্বতীপুর পৌরসভার নব নির্বচিত মেয়র মোঃ আমজাদ হোসেন। তিনি বলেন, জন প্রত‍্যাশা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে সমগ্র পৌর এলাকা কে গৃহস্থালি বর্জ‍্যসহ সকল প্রকার বর্জ‍্যমুক্ত করে ক্লীন ও স্মার্ট পার্বতীপুর পৌরসভা হিসাবে পরিণত করার জন‍্য মাসব‍্যাপী এক মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।আপনার ইতোমধ‍্যে লক্ষ‍্য করে দেখবেন পৌর এলাকারসব কয়টি ওয়ার্ডে ড্রেন রাস্তাঘাট ইত‍্যাদি পরিস্কার করণ কাজের গতি আগের চেয়ে বাড়ানো হয়েছে। ডাস্টবিন ও গার্বেজ বক্সগুলো নিয়মিত পরিস্কার করা হচ্ছে।পৌরসভার সীমিত লোকবল ও উপকরণ দিয়েই কাজটি শুরু করতে হয়েছে।ব‍্যাপক ভাবে বর্জ‍্য অপসারণ ও সবসময়ের জন‍্য প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লা রাস্তাঘাট, বাজার ইত‍্যাদি পরিস্কার রাখতে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।এক্ষেত্রে আপনাদের তথা পৌরবাসীর সচেতনতা একটা মূল বিষয়। আগামী ১ ফেব্রুয়ারী- বুধবার সকাল দশটায় পৌরভবন থেকে একটা র‍্যালী বের হবে।এরপর শহীদ মিনারে সমবেত হয়ে অংশগ্রহণকারী পরিচ্ছন্নকর্মী ও স্বেচ্ছাসেবি গণ দুটি ভাগে বিভক্ত হয়ে ১নং ও ২নং ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজে অংশ নেবে ও জনগনের সচেতনতার জন‍্য প্রচার কাজ চালাবে।একইভাবে পরদিন ২ ফেব্রুয়ারি – ৩নং ও ৪নং ওয়ার্ড, ৩ ফেব্রুয়ারি -৫ ও ৬ নং ওয়ার্ড এবং ৪ ফেব্রুয়ারি -৭,৮,৯ নং ওয়ার্ড পরিচ্ছন্ন কাজ ও জনগনকে সচেতন করার কাজ চলবে।সবার সার্বিক অংশগ্রহণ ও আন্তরিকতা ছাড়া এই কাজে সফলতা পাওয়া যাবেনা।এজন‍্য আমরা ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের,ব‍্যবসায়ী-দোকানদার ভাইদের,শিক্ষা প্রতিষ্ঠান সহ অন‍্যান‍্য অফিসসমুহে কিছু করণীয় এবং নির্দেশনা পৌছে দেব যা সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন,আসুন আমরা সবাই মিলে পার্বতীপুর কে ক্লীন, স্মার্ট ও একটি স্বাস্থ‍্যসন্মত আদর্শ শহর হিসাবে গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category