• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শ্রমিকরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, লুটেরা দেশের টাকা বিদেশে পাঠায় -নিতাই রায় চৌধুরী

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দূর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দূর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের দূর্নীতিবাজ এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগনই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের সম্মিলনি মোড়স্থ বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, বিএনপি গনতন্ত্র ও আন্দোলনমুখি দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষে সারা বাংলাদেশে বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারী ১০ দফা দাবিতে খুলনাসহ সারা বাংলাদেশের প্রতিটি বিভাগে মহা সমাবেশ হবে। এই সমাবেশ বাঞ্চাল করতে ক্ষমতাসীনরা নানাভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করবে। সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণের আহবান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা শরিফুল কালাম কারীম, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দল নেতা আওছাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।

অন্যদিকে একই দিনে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে পুরাতন মোড়স্থ বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category