• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নাচোলে নৌকা বিজয়ী

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-
নাচোল উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী মুহাঃ জিয়াউর রহমান বিজয়ী হয়েছে। প্রাপ্ত ভোটের ফলাফলে ২৮,১০৫ ভোট অর্থাৎ ২২ হাজার ৭৭০ ভোট বেশী পেয়ে বাংলাদেশ আওয়ামীলীগের(নৌকা)’র প্রার্থী মুহাঃ জিয়াউর রহমানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার(আপেল) প্রতীক পেয়েছেন ৫৩৩৫ ভোট। অন্যান্ন প্রার্থীদের মধ্যে আব্দুর রাজ্জাক(লাঙল) ১১৩৫, স্বতন্ত্র খুরশিদ অলম বাচ্চু(মাথাল) প্রতীক ২০৩২, মোঃ নবিউল ইসলাম(টেলিভিশন)৩৯১ ও গোলাম মোস্তফা(গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ৪৫৫ ভোট।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৫৭টি কেন্দ্রে নিরুত্তাপ উপ-নির্বাচনে গড়ে ৪০ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন। দু’ একটি কেন্দ্রে আওয়ামীলীগের(নৌকা)’র প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী (আপেল)’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেলেও ওই কেন্দ্রের প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর এজেন্ট এবং কর্মরত প্রিজাইডিং অফিসার অভিযোগ অস্বীকার করেছেন। সরেজমিনে দেখাগেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৮/৯ শতাংশ ভোট পড়ে। কিন্তু বিকেলের দিকে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। নাচোল উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে এ উপজেলায় মোট ১লাখ ১৬ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৪০৫ ও নারী ভোটর ৫৭ হাজার ৯১৫ জন।
উপজেলা নির্বাচন অফিসার জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন জানান, নাচোলে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, বিচ্ছিন্ন দু’ একটি অভিযোগ পাওয়া গেলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ভোট অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category