• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁয় সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলতে ২৬৪ জন নারীর মাঝের সেলাই মেশিন ও ২৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় সদর উপজেলা অডিটরিয়ামে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এসব সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদসহ প্রমুখ।
পরে প্রধান অতিথি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬৪ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ২৭জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category