• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

মহাদেবপুরে ৭৬ পাউন্ড কেক কেটে আওয়ামীলীগ সভানেত্রীর জন্মদিন উদযাপন

দিনকাল বিডি / ২৩৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ২৮ সেপ্টেম্বর বুধবার জাঁকজমকপূর্ণভাবে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। এদিন বেলা সাড়ে ১১ টায় নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন দলীয় নেতা-কর্মী নিয়ে সংগঠনের কার্যালয়ে ৭৬ পাউন্ড ওজনের কেক কেটে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেন। এর আগে দলীয় কার্যালয়ে দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় এবং দলীয় পতাকা উত্তলোনসহ আনন্দ র‍্যালীর আয়োজন করে। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ গোলাম নূরানী আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চেরাগপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শিবনাথ মিশ্র,এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাদত হোসেন, উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সনজিত কুমার কুন্ডু,সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবলু,উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ-আরী,সাধারণ সম্পাদক তনু কুমার দেব,যুবলীগের আহবায়ক রেজাউন নবী আনসারী বাবু,উপজেলা যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ তরফদার রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাওছার আলী, সহসভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category