হাফিজার রহমান, বাদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর মাসিক উন্নয়ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৭ফ্রেরুয়ারী বিকালে লাইফের বদলগাছী উপজেলা শাখার আয়োজনে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাদলগাছী ইউনিট ম্যানেজার সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ ও বগুড়া জকের উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা অপারেশন ইনচার্জ অসীম কুমার দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মাঠ কর্মকর্তা নন্দকুমার মন্ডল, কমল কুমার শীল,বাসন্তী রানী,মাসুদা বেগম, প্রণব কুমার কর্মকার বদলগাছী ইউনিটের হিসাব কর্মকর্তা পলাশ হোসেন সহ প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় ২০২২সালের কর্মকাণ্ডের উপর পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের নতুন বছরের টার্গেট নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করা হয়। #