• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

বাঘায় ফাঁস দিয়ে আড়ায় ঝুললো গৃহবধু

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় স্বামীর শয়ন কক্ষ থেকে প্রিয়া বেগম(২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১-০২-২০২৩) দুপুর ১২টায় ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রামে। গৃহবধু প্রিয়া বেগম ওই গ্রামের ইসলাম আলীর স্ত্রী।
পুলিশ জানায়,গলায় ওড়নার ফাঁস দিয়ে শয়ন কক্ষের আড়ার সাথে ঝুলছিল গৃহবধু। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৃহবধুর স্বামী ইসলাম আলী জানান, স্ত্রী প্রিয়া বেগম শনিবার তার বাবার বাড়ি পাবনায় যাওয়ার জন্য বলছিল। তিনি দুই একদিন পরে যাওয়ার কথা বলছিলেন। এ নিয়ে শুক্রবার রাতে তার সাথে মতবিরোধ হয়। তার দাবি,স্ত্রীর কথামতে যেতে না দেওযার অভিমানে আতœহত্যা করেছে।
ইসলামের মা নজেরা বেগম (গৃহবধুর শ্বাশুড়ি) জানান,ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকা হাকা করে সাড়া পাননি। আমার ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা এসে বাহির থেকে ধাক্কা দিয়ে দরজা খুলে শয়ন কক্ষের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ছেলে ইসলাম আলী বাড়িতে আসেন। পাবনা সদর এলাকায় ইট ভাটায় কাজে গিয়ে বছর খানেক আগে বিয়ে হয় বলে জানান নজেরা বেগম ।
স্থানীয় মেম্বর আব্দুর আজিজ জানান,পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category