স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরসহ জেলার সর্বত্র একই আলোচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হচ্ছে কোথায়। রাজনৈতিক মহলসহ জেলার হাট-বাজার এবং হোটেল রেস্তোরায় চলছে একই অলোচনা। চলছে বিশ^বিদ্যালয়টি স্থাপনের স্থান নিয়ে নানান আলোচনা। ইতোমধ্যেই উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কাঞ্চনঘাট সংলগ্ন ছাতড়া বিলে, নওগাঁ-রাজশাহী মহাসড়ক সংলগ্ন চৌমাশিয়া (নওহাটা মোড়) এবং বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য এলাকাবাসী সভা সমাবেশ ও মানবন্ধন করে আসছে। নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় দেয়ায় এ অঞ্চলের মানুষ হাজার বছর তাঁর অবদান মনে রাখবেন। সকল দিক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের স্থান নির্ধারন করবে সরকার। নওগাঁ সদর উপজেলার বলিহার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসের বলেন, চৌমাশিয়া (নওহাটার মোড়) এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে সর্বদিক থেকে সুবিধা হবে শিক্ষার্থীদের। এদিকে মহাদেবপুর উপজেলা চাঁন্দাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক বিবেচনায় ছাতড়া বিলের কাঞ্চন ঘাট সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপনের উপযুক্ত স্থান হতে পারে। এ স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে অত্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের স্মৃতি বিজরিত নওগাঁয় একটি পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অব নওগাঁ নামের একটি সংগঠন। নওগাঁ-১ নিয়ামতপুর-পোরশা ও সাপাহার আসনের এমপি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রতিশ্রæতি দিয়েছিলেন। তিনি সেই প্রতিশ্রæতি পূরণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নির্মানের উদ্যোগ নেন। নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, নওগাঁবাসীর সার্বিক উন্নয়ন এবং শিক্ষা গবেষণার উপযোগী পরিবেশসহ সার্বিক বিষয় দেখেই বিশ^বিদ্যালয়ের স্থান নির্বাচন করা হবে। গত ২০২২ সালের ২৮ ফেব্রæয়ারি মন্ত্রিসভার বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় আইনের খসরা অনুমোদন দেন। ৭ ফেব্রæয়ারি জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ উত্থাপন করেন এবং পরে তা সংসদে পাশ হয়