খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বসতবাড়ির টিনের ছাউনিতে প্রতিবেশির লাগানো গাছের ডাল ভেঙ্গে পড়ে ক্ষতির অভিযোগ করে দীর্ঘ আট বছর অতিবাহিত হলেও তার কোন প্রতিকার পাননি বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীন। বর্ষা কালের আগেই বিষয়টির সুরাহা না হলে তার বসতবাড়ির সুমুহ ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় গত মঙগলবার (১৪ ফেব্রæয়ারী) লিখিত অভিযোগ করেছেন ওই বীর মুক্তিযোদ্ধা।
জানাযায়, আদমদীঘির ডহরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীন আধাপাকা ঘরের টিনের ছাউনি দিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। তার বসত ঘরের পাশের জমির মালিক হাজি আবুল কালাম জমি রয়েছে। সেই জমিতে বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীনের বাড়ি ঘেঁষে মেহগুনি গাছ লাগান। গাছ গুলো বড় হয়ে তার শিকর বসত ঘরের দেয়াল ভেদ এবং বিভিন্ন সময় ঝড় ও সামান্য বাতাসে ডালপালা ভেঙ্গে ঘরের ছ্উানির টিনের উপড় পড়ে টিন ভেঙ্গে ব্যাপক ক্ষতি করে আসছে। ওইসব গাছ অপসারণের জন্য ২০১৫ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেও তিনি কোন সুরাহা পাননি। সম্প্রতি পুনরায় ইউপি চেয়ারম্যানের নিকট গাছ অপসারণ করার আবেদন করলে গত ২৫ জানুয়ারী দুপক্ষ চেয়ারম্যানের নিকট হাজির হয়। সেখানে গাছ অপসারণ নিয়ে নানা কথা কাটাকাটির এক পর্যায়ে হাজি আবুল কালাম ও টুকু নামের দুই ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাকে তার বতবাড়ি থেকে উচ্ছেদ করা ও গালিগালাজসহ নানা হুমকি দেয়। দীর্ঘ আট বছর যাবত তিনি কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে ওই বীর মুক্তিযোদ্ধা নিজের ও তার পরিবারের নিরাপত্তা ও গাছ অপসারণ করার জন্য একটি লিখিত অভিযোগ গত মঙ্গলবার আদমদীঘি থানায় দাখিল করেন। অভিযোগ তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার জানায়, তদন্ত করে উর্দ্ধতন কর্তৃপ্ক্ষ ব্যবস্থা নিবেন।#