• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে প্রশিকার আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ কর্মসূচী পালন করা হয়েছে।

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাপ রিপোর্টার: “মাদকাসক্তি রুখব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ঈশ্বর পূর্ণজয় পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুআরা বেগমের সভাপতিত্বে ও প্রশিকার বগুড়া-নওগাঁ-রাজশাহী জোনের জোনাল ম্যানেজার জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার সহকারি পরিচালক আব্দুর রহিম মোল্লা, আলোচক আদমদীঘি ও চাঁপাপুর জোনের জোনাল ম্যানেজার জেকের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিকার সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত যুদ্ধকে শতভাগ সফল করার লক্ষ্যে শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। শুধুমাত্র সরকার কিংবা ব্যক্তিগত ভাবেই নয় বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওদের এই মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে এই যুদ্ধে সফল হওয়া সম্ভব। প্রশিকার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। প্রথমে আমাদের সবাইকে মাদকের কুফল সম্পর্কে ভালো ভাবে জানতে হবে এবং অন্যদেরও জানাতে হবে। তবেই এই ভয়াবহ সমস্যা থেকে কিছুটা হলেও আমরা এবং আমাদের আগামী প্রজন্মরা এই মাদকের নীল ছোবল থেকে রক্ষা পাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category