আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ৮ অক্টোবর গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় পিতা আবদুল মালেক পাঠান ও পুত্র কাজল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের বাড়ী উপজেলার ভান্ডাব গ্রামে।
রবিবার (৯ অক্টোবর) ভোরে আবদুল মালেক পাঠান ও মঙ্গলবার ভোরে তার ছেলে কাজল মারা গেছেন। উভয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টায় ভালুকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুনে দগ্ধ হন আবদুল মালেক (৬০) ও তার পুত্র কাজল (৩০)।