• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মুক্তিযোদ্ধাকে মারপিট চিতলমারীতে ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং একই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি মোঃ রমজান মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় ২৪ ফেব্রæয়ারী রাতে (মামলা নং-১২) মোঃ রমজান বাদী হয়ে চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ড সভাপতি ফেরদৌসসহ ৫ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে বাদী মোঃ রমজান চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে রবিবার (২৬ ফেব্রæয়ারী) বিকেলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২৩ ফেব্রæয়ারী দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নালুয়া হাট-বাজারের ইজারা পান। এ ঘটনার পর আবুল কালাম আজাদ তাঁর ভাগিনা মোঃ রমজানকে নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হলে ছাত্রলীগ নেতা ফেরদৌসের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁদের গতিরোধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে গতিরোধকারীরা আবুল কালাম আজাদ ও তাঁর ভাগিনা মোঃ রমজানকে মারপিট করে। এ সময় তাঁরা মারপিট ঠেকোতে ৩০ হাজার টাকা চাঁদা পরিশোধ করেন।
মোঃ রমজান সাংবাদিকদের বলেন, ‘হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ড সভাপতি ফেরদৌসসহ ১৫-২০ জনের একটি দল আমাদের কছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি মার ঠেকাতে ৩০ হাজার টাকা পরিশোধ করেছি। চাঁদাবাজির মামলা করার পর থেকে আসামীদের লোকজনের হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।’
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে কেউ কোন মন্ডব্য করতে রাজি হননি।
তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category