• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে ডিলার রাজিবের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

রফিকুল ইসলাম (জামালপুর)প্রতিনিধি: ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের বিরুদ্ধে ডিলার শর্তভঙ্গসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পাথর্শী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তভোগী অনেক নতুন ও পুরাতন কার্ডধারীদের অভিযোগ, তাদের গত ডিসেম্বর মাসের চাল দেওয়া হয়নি। বর্তমানে চলতি সপ্তাহে মার্চ মাসের চাল নিতে গেলে ডিলার খায়রুল বাসার রাজিব এক মাসের চাল দিয়ে সুভিধাভোগীর কার্ডে দুই মাসের ঘরে বিতরণ সই-স্বাক্ষর করে। এব্যাপারে ভোক্তভোগী উপকারভাগী ক্রেতারা প্রতিবাদ করলে ডিলার রাজিব জানান, আগের মাসের চাল চেয়ারম্যান মেম্বাররা মেরে খেয়েছে। এব্যাপারে ভোক্তভোগী কার্ডধারী স্থানীয় পাথর্শী ইউনিয়ন পরিষদের ৪. ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার উপরোক্ত অভিযোগের ব্যাপারে জানান, ডিলার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে পরিষদের সদস্যদের দোষ দিচ্ছে কেন। এটা ঠিক নয়। কারণ ওই চালের সাথে পরিষদের কোন সম্পৃক্ততা নেই।
অভিযোক্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের সাথে এব্যাপারে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আশরাফ আলী খান জানান, তিনি এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category