• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মার্চ, ২০২৩

হাফিজার রহমান বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মোহাম্মদ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাবেক সেনা সার্জেন্ট হুমায়ুন কবির সহ অক্সফোর্ড মডেল ইস্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পড়ে দিন বিকাল ৩টা উপজেলা পরিষদ হলরুমে এক মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সাইদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা সমবায় আফিসার লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category