শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে সোহাগ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকিপাড়া তেমাদিয়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সোহাগ শনিবার দুপুর ২টার দিকে পদ্মা নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আরে ফিরেনি। রবিবার দুপুর ২টার দিকে তার লাশ
ঢাকিপাড়া তেমাদিয়া মাঠে পরে থাকতে দেখে স্থানীয় এক কৃষক বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করে।
কিশোরের লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মাঠের মধ্যে এক কিশোরের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। এটা হত্যা না আত্মহত্যা পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।