• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রথম নারী স্টেশন মাস্টার কলি

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দেশের সব ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীরা নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সেদিন আর নেই যে মেয়েরা শুধু ঘরের কাজই করবেন। নারীদের এখানে চাকরি করা যাবে না, ওখানে চাকরি করা যাবে না। এ সব পুরোনো ধ্যান-ধারণাকে পেছনে ফেলে আগামীর দিকে এগিয়ে যাচ্ছে নারীরা।
পুরুষদের সঙ্গে একই কাতারে থেকে নারীরা এখন সব ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন। চ্যালেঞ্জ মোকাবিলায় এক অনন্য দৃষ্টান্ত পার্বতীপুর রেলওয়ে জংশনের নারী স্টেশন মাস্টার শারমিন আক্তার কলি।

শতাধীক বছরের পুরাতন চার লাইনের সংযোগস্থল দেশের বৃহত্তর রেলওয়ে জংশন পার্বতীপুর। উত্তর জনপদের মানুষের রেলপথে চলাচল করার জন্য জংশনটির গুরুত্ব সেই বৃটিশ আমল থেকেই অনেক বেশি। গুরুত্বপূর্ণ পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেন পরিচালনা করার জন্য স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন একজন নারী।

২০১৯ সালে শারমিন আক্তার কলি সহকারী স্টেশন মাস্টার হিসেবে রেলওয়েতে যোগদান করেন। পৈতৃক নিবাস নাটোর জেলার গুরুদাসপুরে হলেও তার বাবা সরোয়ারদি রেলওয়ের কর্মচারী হিসেবে পার্বতীপুরে কর্মরত ছিলেন। সেই সুবাদে শৈশব-কৈশোর কেটেছে পার্বতীপুরে।পার্বতীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পার্বতীপুরের খোলাহাটি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী কলেজ থেকে ডিগ্রি ও নওগাঁ ডিগ্রি কলেজ থেকে মাস্টার্স শেষ করেন।

পার্বতীপুর রেলওয়ে জংশনের নারী স্টেশন মাস্টার শারমিন আক্তার কলি শতাধীক বছরের ইতিহাসে প্রথম নারী স্টেশন মাস্টার। কাজে যোগদানের সময় অনেকেরই ধারনা ছিল, অসম্ভব! একজন নারী হয়ে পার্বতীপুরের মত ব্যাস্ততম জংশনে দায়িত্ব পালন করতে পারবে না। সম্ভবই না। যদিও নারী হয়ে স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করা কিন্তু বেশ কঠিন। নারী স্টেশন মাস্টার! এ চাকরি মেয়েদের জন্য না। এখানে দিনে রাতে শিফটিং ডিউটি পড়বে। স্টেশনে প্রচুর কাজ, যা একটা মেয়ে কখনো করতে পারবে না। অনেকেই এমন অনেক রকম কথা বলেছে। কিন্তু সে ভয়কে দূরে ঠেলে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে হাসিমুখে জয়ী হয়েছে, সে পেরেছে। এ কাজে স্টেশনের স্টাফরা সহযোগিতা করেছেন।

নারী স্টেশন মাস্টার শারমিন আক্তার কলি বলেন, বাবার পথ ধরে ২০১৯ সালে স্টেশন মাস্টার হিসেবে যোগদান করি। এর আগে আমার বিয়ে হয়, স্বামী পুলিশ বিভাগে কর্মরত। দু’জন ছেলে-মেয়ে আছে। বাবা রেলওয়ের কর্মচারী ছিলেন, তাই আমার পোষ্যকোটা ছিল। সেই মনোবল নিয়ে আমি লিখিত, মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ করি। যেদিন ফলাফল বের হয়, সে খবরটাও অন্যের কাছ থেকে শুনতে হয় যে আমি পরীক্ষাতে পাস করেছি। আমার ধারণা ছিল, চাকরিটা হবে না। মনোবল শক্ত ছিল বলেই চাকরিটা হয়েছে।
আধুনিক যুগে মেয়েরা কেনই বা বিশ্বাস করবে, তারা চ্যালেঞ্জ নিতে জানে না? মানুষ দেখুক! নারী বলে কেন পিছিয়ে থাকব। সামনের দিকে এগিয়ে যেতে হবে, সব ধরনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

নারীরা কোন দিকে যাবে, সেই লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। নিজেকে মানুষ ভাবতে হবে, ছেলেরা শুধু পারবে এমন নয়, মেয়েরাও সব কাজ করতে পারবে। তাহলে মেয়েরাও আর পিছিয়ে থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category