• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

দিনকাল বিডি / ৩১৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মান্দায় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষক সংকটের মধ্যেই চলছে পাঠদান। গত বছর থেকে ক্লাস শুরু হওয়া এ প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে পাঠদান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০২১-২২ সেশনে দুই শিফটে পাঁচটি বিষয়ে ২৫০ জন এবং চলতি বছরের এ পর্যন্ত ভর্তি হয়েছেন আরো ১শ’ জন। এসব শিক্ষার্থীদের পাঠদানে কমপক্ষে ১৮ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু সেখানে রয়েছে অধ্যক্ষসহ মাত্র পাঁচজন শিক্ষক।

ফলে শিক্ষার্থীরা পড়েছেন বেকায়দায়। শিক্ষার্থীদের তাত্তি¡ক ক্লাস হলেও প্রাকটিক্যাল ক্লাস হচ্ছেনা। এছাড়াও বিধিমতে ওই প্রতিষ্ঠানে অন্যান্য পদে অন্তত ১৬ জন স্টাফ থাকার বিধান থাকলেও সেখানে কর্মরত আছেন মাত্র ৯ জন। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণের উদ্যোগ নেয় বলে সংশ্লিষ্ট সুত্র জানান।

সে মোতাবেক ২০২১ সালে ১৩২ কোটি টাকা ব্যয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মান্দা উপজেলায় পাঁচ একর জায়গার ওপর দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এর ছয়তলা একাডেমিক ভবন, ২৫২ জন ছাত্রের জন্য ছয়তলা আবাসিক হোস্টেল, ১০৪ জন ছাত্রীর জন্য তিনতলা ছাত্রী হোস্টেল, দ্বিতল প্রিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের ডরমেটরি, স্টাফ ডরমেটরি, জুট স্পিনিং, কটন স্পিনিং, ওয়ার্কশপ কাম লাইব্রেরি, স্বয়ংসম্পন্ন অত্যাধুনিক মেশিনসহ ডাইং শেড, অত্যাধুনিক মেশিনসহ স্পিনিং শেড, কম্পিউটার ল্যাব, ফ্যাশন ডিজাইন শেড, মসজিদ।

দর্শনার্থীদের জন্য নজর কারা এ প্রতিষ্ঠানটি যে কারো ভাল লাগবে। এটি নির্মাণের ফলে এলাকার দৃশ্যপট বদলে গেছে। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, টেক্সটাইলে লেখাপড়া তাদের কাছে ছিল স্বপ্নের মতো। নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাবাসীর কাছে নবনির্মিত শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষার আরো এক ধাপ উপরে ওঠার সিঁড়ি হওয়ায় খুশি এলাকাবাসী।

তবে দ্রæত সময়ে এ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেয়া হলে লেখা পড়ার মান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। হোস্টেলে থাকার পরিবেশের পাশাপাশি রান্নার ঘর এবং খাবারের মান আরো উন্নত করার দাবী শিক্ষার্থীদের। স্থানীয় সচেতন মহলের মতে জেলার অন্যতম বৃহৎ নবনির্মিত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও আগামী বছরের মধ্যে হাজারের অধিক শিক্ষার্থীর আগমন ঘটবে। একই সাথে এ শিক্ষা প্রতিষ্ঠানের চারিপাশে গড়ে উঠবে ছাত্রাবাস-ছাত্রীনিবাস,উন্নতমানের খাবারের হোটেলসহ বিভিন্ন দোকানপাট।

এতে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক ভাবে এলাকার উন্নয়ন হবে। ইতোমধ্যেই এ শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় কয়েক গুণ বেড়েছে জমির দাম। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান জানান, জনবল সংকটের মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাত্তি¡ক ক্লাস হওয়ায় আপাতত কোনো সমস্যা হচ্ছে না। ব্যবহারিক ক্লাস শুরু হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। দ্রæত জনবল নিয়োগ করা হলে পাঠদান স্বাভাবিক হবে।শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটে
শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category