• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বদলগাছীতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক,ধবংসের পথে যুব সমাজ।

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক পুলিশ প্রসাশনের ভুমিকা রহস্য জনক। উপজেলার হাট বাজার গ্রাম-গঞ্জ সহ সর্বত্রই হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে মরণ নেশা মাদক। মাদক ব্যবসায় লাভ বেশী হওয়ায় ব্যবসায়ীরা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন হাট বাজারে। আর সেখান থেকেই যুব সমাজ সহ বিভিন্ন বয়সীরা অধিক হারে নেশাগ্রস্থ হয়ে পড়ছে। সচেতন মহলের একাধীক ভাষ্যে জানা যায় পুলিশ প্রসাশনের উদাশিনতার কারণে মাদক সেবীরা তাদের অজান্তেই ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

উপজেলা কতিপয় চিহ্নিত মহাজনী মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ধামুইরহাট উপজেলার পাগলা দেওয়ান, ফার্সিপাড়া, এবং সাপাহার উপজেলার বস্তাবর, শিমলতলী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে হিরোইন ফেন্সীডিল, গাঁজা, প্যাথেডিন উপজেলার জাবারীপুর-গোবরচাঁপাহাট, এবং মহাদেবপুর উপজেলার মাতাজীহাট হয়ে বদলগাছীতে এনে তাদের শেল্টারে রাখে। সুযোগ বুঝে গোবরচাঁপা, পাহাড়পুর, মিঠাপুর, সাগরপুর, ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, বালুভরা, কোমারপুর, পারসোমবাড়ীহাট ও বদলগাছী সদর সহ গ্রামগঞ্জে খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে।

সেখান থেকে খুচরা মাদক বিক্রেতারা হাট-বাজার গ্রাম-গঞ্জ সহ বিভিন্ন স্থানে যুব সমাজ সহ বিভিন্ন বয়সীদের কাছে পুরিয়া বিক্রি করে থাকে। থানা পুলিশ মাঝে মধ্যেই তাদের লক্ষমাত্রা অর্জনের জন্য ছোট ছোট মাদক ব্যবসায়ীদের ও সেবণকারীদের আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালত তাকে ৭ দিন থেকে ৩মাস কারাদন্ড প্রদান করেন।

কারা ভোগের পর তারা এসে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সচেতন মহলের কৃর্তিপয় ব্যাক্তি বলেন থানার ওসিকে নতুন মাদক ব্যবসায়ীর একাধীন নাম গোপনে দেওয়া হলেও রহস্য জনক ভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা দাপটের সহিত ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উপজেলার অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিতায় দিনাতিপাত যাপন করছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বললেন আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category