• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক যুবকের আত্মহত্যা

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৫ মার্চ) গভীর রাতে পার্বতীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চান্দুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,বুধবার গভীর রাতে পার্বতীপুর পৌরসভার চান্দুয়াপাড়া গ্রামের মামুনুর রশীদ মামুনের পুত্র মোক্তার হোসেন বাপ্পী (৩৩) সবার অজান্তে নিজ বাড়ীর বারান্দার চালের সাথে গরুর দড়ি বেঁধে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়,বাপ্পী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। এর আগেও সে একবার গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু দড়ি ছিরে পড়ে যাওয়ায় সে যাত্রায় সে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে মানসিক রোগের কারনেই সে এমনটি ঘটিয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এ এস আই লিপির সাথে যোগাযোগ করা হলে তিনি আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category