• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, হিসাব সহকারী বরখাস্ত

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নকল করে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের ঘটনায় হিসাব সহকারী অসিত কুমার দে’কে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) অধ্যক্ষ প্রফেসর জিয়াউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত কে বরখাস্তের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে চিঠিটি পৌছায়। এর আগে গত ১৪ জুন অবৈধ ভাবে টাকা উত্তোলনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন। তারও তিন দিন আগে ১১ জুন অস্থায়ী ভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হিসাব সহকারি অসিত কুমার দে জনতা ব্যাংক থেকে স্বাক্ষর জাল করে ২৪ হাজার ১৯২ টাকা তুলে নেয়। তখন বিষয়টি নজরে আসে কলেজ প্রশাসনের।
তদন্ত প্রতিবেদনে উল্লেখিত তথ্যমতে, গত ৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত জালিয়াতির মাধ্যমে অসিত কুমার দে কমপক্ষে আশি হাজার টাকা তসরুপ করেছেন। এ ব্যাপারে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্ত অসিতের কার্যকলাপ সন্তোষজনক নয় এবং কলেজের আর্থিক সুরক্ষা হুমকির মুখে বলে উল্লেখ করেন সদস্যরা। যার কারনে নিয়োগ পত্রের শর্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে আত্মসাৎকৃত টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।
সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটির সুপারিশ অনুযায়ী অসিত কুমার দে’কে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category