• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অনিবন্ধিত অনলাইন, ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত হয়েছে ……চট্টগ্রামে সিনিয়র তথ্য সচিব হুমায়ুন

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মে, ২০২৪

এম, এ কাশেম :
তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘অনিবন্ধিত অনলাইন, ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়।’ তিনি সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন।

সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা এমনি দেননি। ইতোমধ্যে দেশে সেই ধরনের অবকাঠামো ও সুযোগ–সুবিধা তৈরি হয়েছে।’

এক্ষেত্রে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার কথা উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, তখন অনেকের কাছে অসম্ভব মনে হলেও ২০১৯ সালে করোনাকালীন মানুষ এর বাস্তবতা উপলব্ধি করেছে।

তরুণদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সূর্য সারথী উল্লেখ করে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে নিজেকে তৈরি করতে পারলেই স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হওয়া সম্ভব।
এ লক্ষ্যে মানুষকে উৎসাহিত করতে তিনি গণমাধ্যমকে বেশি বেশি সাকসেস স্টোরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তৌফিক সাঈদ।

আলোচনায় অংশ নেন দৈনিক আমাদের সময়–এর সম্পাদক আবুল মোমেন, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।
প্রোগ্রাম ম্যানেজার মোঃ ঈমাম হোসাইনের উপস্থাপনায় সেমিনারে বিটিভি চট্টগ্রামের বিভিন্ন শাখার কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category