• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য সাফল্য ময়মনসিংহ রেঞ্জে সেরা ইসলামপুর সার্কেল ইমরুল হাসান

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মনির হোসেন, জামালপুর প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশ-এর ময়মনসিংহ রেঞ্জে জানুয়ারি ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে নির্বাচিত হয়েছে জামালপুরের ইসলামপুর সার্কেল। এ স্বীকৃতি অর্জন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

অনুষ্ঠানে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাসহ সার্বিক কার্যক্রমে বিশেষ সাফল্যের ভিত্তিতেই ইসলামপুর সার্কেলকে ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ সময় ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

নিজের প্রতিক্রিয়ায় এএসপি মোঃ ইমরুল হাসান বলেন, জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক স্যারের দিকনির্দেশনা ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা এবং ইসলামপুর থানার সকল পুলিশ সদস্যের একাগ্র প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এটি আমার একার সাফল্য নয়, পুরো টিমের সম্মিলিত সাফল্য।

তিনি আরও বলেন,পুলিশের সেবা শুধু শহর এলাকায় সীমাবদ্ধ নয়; দুর্গম চরাঞ্চল পর্যন্ত সেবা পৌঁছে দিয়ে জনমানুষের আস্থার জায়গায় পুলিশকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় ইসলামপুর থানা একদিন সবার রোল মডেল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category