• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আজ আদমদীঘির চড়কতলায় ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ রোববার (২২ জানুয়ারী) সন্ধ্যা থেকে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে হরিবাসর কমিটির আয়োজনে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন হরিবাসর উৎসব শুরু হচ্ছে। আগত ভক্তদের সকাল, দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প ও শিশুদের জন্য দুধের ব্যবস্থা রয়েছে।
হরিবাসর কমিটির সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান, এবার মহাযজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজশাহী জেলার বাগমারার শ্রীমতি রাধারানী প্রামানিক, নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রেমানন্দ হালদার, বগুড়া জেলার শেরপুরের নিরাঞ্জন সরকার, আদমদীঘির সুজাতা মোহন্ত এবং তালসনের আশিক কুমার সরকার(তপু)। ২৫ জানুয়ারী বুধবার মহাপ্রভুর ভোগআরতি, ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category