• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আড়ানী থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার আবদুল হালিম (৩৪) নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে আড়ানী পৌর বাজারের জয়বাংলা মোড় থেকে নিখোঁজ হন তিনি । তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাকোপাড়া বাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার ও পাঁকা পূর্বপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিখোঁজ ম্যানেজারের ছোট ভাই হাসান আলী বাদী হয়ে বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন।
জানা যায়, মাকোপাড়া বাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার আবদুল হালিম ব্যাংকের কাজ শেষে আড়ানী পৌর বাজারের জয়বাংলা মোড়ে তুহিন হার্ড ওয়ারের সামনে মোটর সাইকেল রাখেন। রাত ৯টার পরও তার মোটরসাইকেল সেখানেই ছিল। এ অবস্থায় পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা। তারপর থেকে বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন নিখোঁজ আবদুল হালিমের ছোট ভাই হাসান আলী ।
এ বিষয়ে মাকোপাড়া বাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেজাউল করিম বলেন, আমার ব্যবহৃত মোটরসাইলে নিয়ে আড়ানী বাজারে যায়। তারপর ফিরে আসেনি। তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী (জিডি) হয়েছে। তার নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category