• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আত্রাইয়ে বিদ্যালয়ের চুরি হওয়া ৬ টি ল্যাপটপ উদ্ধার

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ- নওগাঁর আত্রাইয়ে উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে চুরি হওয়া ১৩ টি ল্যাপটপের মধ্যে ৬ টি ল্যাপটপ গুড় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বাঁকি ল্যাপটপ ও একটি স্ক্যানারের কোন হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

জানা যায়,গত ২৫ জানুয়ারী দিবাগত রাতে কে বা কারা রাতের অন্ধকারে পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের তালা ভেঙে ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্রেনার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস ২৬ জানুয়ারী আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্তে এর কোন রহস্য উদঘাটন না হলেও গত বুধবার বিকেলে জেলেরা মাছ শিকারের জন্য বিদ্যালয়ের পূর্ব উত্তর দিকে গুড় নদীতে জাল ফেললে সে জালে ২ টি ল্যাপটপ উঠে আসে।

মুহুর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লে আত্রাই থানা পুলিশ ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে আরও ৪ টি ল্যাপটপ উদ্ধার করে। প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস বলেন, আমি সন্ধ্যার কিছু আগে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ৬ ল্যাপটপ দেখতে পাই।

আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান সরকার বলেন, চুরি যাওয়া ল্যাপটপের মধ্য থেকে ৬ টি ল্যাপটপ গুড় নদী থেকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যগুলোও উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category