• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু-ছাগল চুরি

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত গভীর রাতে উপজেলার চকবলরাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফ্ফর হোসেনের গোয়াল ঘর থেকে গরু-ছাগলের চুরির এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৃহকর্তা মোজাফ্ফর হোসেন জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তাল দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর রাত অনুমান ১টা নাগাদ ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু-ছাগল দেখে আবারো ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরি করে নিয়ে গেছে। গরু-ছাগলের দাম আনুমানিক ছয় লক্ষাধীক টাকা হবে বলে জানিয়েছেন মোজাফ্ফর হোসেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা মোজাফ্ফর হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গরু-ছাগল উদ্ধার এবং জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category